রক্তবন্ধু সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমাদের লক্ষ্য সম্পর্কে জানুন
📋 সুবিধাঃ রক্তদানের পরে ওয়েবসাইটে সর্বশেষ রক্তদানের তারিখ পরিবর্তন/আপডেট করে দিলে আগামী ৪ মাস (১২০ দিন) রক্তদাতার নাম কাটা অবস্থায় দেখা যাবে। প্লাটিলেট দিলে ১ মাস (৩০ দিন) নাম কাটা থাকবে৷ এতেকরে সহজে বুঝতে পারা যাবে কার রক্ত/প্লাটিলেট দেওয়ার সময় হয়েছে, কার হয় নাই। আপনারও শেষ কবে রক্তদান করেছেন, রক্তদানের সময় হয়েছে কি না তা বুঝা সহজ হবে। তারিখ মনে রাখার ঝামেলা নাই। লগইন-রেজিস্ট্রেশন ঝামেলা ছাড়াই যে কেউ ওয়েবসাইট থেকে ডোনার খুঁজে নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ডাটা থাকুক অনলাইনে, আপনারও যে কোন সময়, যে কোন যায়গা থেকে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হবে।
♻ রক্তবন্ধু কোন একক সংগঠনের জন্য নয়, বরং সকল ব্যক্তির, সংগঠনের সুবিধার জন্যই। যাঁরা রক্তদেন তাঁদেরকে এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে এসে রক্ত দেওয়া-পাওয়ার কাজটা সহজ করাই এর উদ্দেশ্য। আপনিও রক্তদাতা হলে website এ রেজিস্ট্রেশন করুন।
📎আপনার পরিচিত ব্লাড ডোনারদের এই ওয়েবসাইট সম্পর্কে জানান। মনে রাখবেন, সহজে রক্তদাতা পাওয়ার পূর্বশর্ত স্বেচ্ছায় রক্তদান। যতো বেশি জেনুইন রক্তদাতা রেজিস্ট্রেশন করবেন, রক্ত পাওয়া ততো সহজ হবে। যারা ব্লাড ডোনেট করেন, তাদেরকে roktobondhu.com এ রেজিস্ট্রেশন করতে বলুন। নিজেও "রক্তবন্ধু হতে রেজিস্ট্রেশন করুন"। এখানে অন্যকোন গোপনীয়তা ভঙ্গের সুযোগ নেই। তাই রেজিস্ট্রেশন করার সময় সহজ পাসওয়ার্ড ব্যবহার করুন।
👉 প্রতিবার রক্তদানের পর লগইন করে অবশ্যই সর্বশেষ রক্তদানের তারিখ পরিবর্তন করে দিন। ঐদিন থেকে আগামী ১২০ দিন বা ৪ মাস নাম কাটা দেখাবে। প্লাটিলেট দেয়ার ক্ষেত্রে ৩০ দিন বা ১ মাস নাম কাটা দেখাবে। এতে সময়ের আগে আপনাকেও কেউ ফোন করে বিব্রত করবে না, রোগীর লোকেরও সময় ও অর্থ সাশ্রয় হবে। এই সময় পর স্বয়ংক্রিয়ভাবে ডোনারের নাম স্বাভাবিক ফন্টে দেখা যাবে। আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন হলে সেটাও আপডেট করে দিন।
⚠ রক্তের জন্য ফোন পেলে অবশ্যই রোগীর লোকের সাথে সাক্ষাতে কথা বলে নিয়ে, প্রয়োজনে রোগী দেখে তারপর রক্তদান করবেন। তাদের সুস্পষ্ট করে বলে জানিয়ে দিন যে, আপনি স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদান করছেন। কেউ রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে কোনরুপ আর্থিক লেনদেন এর চাহিদা করেছে কি না জেনে নিন। কোন দালাল যেন আপনাকে ম্যানেজ করে দেওয়ার নাম করে অর্থাৎ আপনার নাম ভাঙ্গিয়ে রোগীর লোকের কাছে টাকা পয়সা নিতে না পারে। এতটুকু সতর্কতা নিজের থাকা উচিৎ।
🌐আপনার (যদি কোন সংগঠন থাকে) সংগঠনের নাম ওয়েবসাইটে দেখতে যোগাযোগ করুন। রক্তের ব্যাপারে সমন্বিতভাবে, এক হয়ে কাজ করার উদ্দেশ্যে এই ওয়েবসাইট তৈরী করা হয়েছে। রক্তদান সম্পর্কিত ক্যাম্পেইনে, ব্যানারে এই ওয়েবসাইটের নাম ব্যবহার করতে পারবেন।
🔴অন্যদের উৎসাহিত করতে রক্তদানের ছবি বা সেলফি দিয়ে এবং রক্তদানের গল্প, অভিজ্ঞতা ও অনুভূতি জানিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন। ফেসবুক গ্রুপ এর বাটন ওয়েবসাইটে দেয়া আছে।
📌রক্তদান করে খালি হাতে আসবেন না, অবশ্যই রক্তগ্রহীতার পরিবারের, আত্মীয়দের কাউকে না কাউকে রক্তদানে উদ্বুদ্ধ করেই আসবেন। সম্ভব হলে তাদের কারো গ্রুপ জেনে ও ফোন নাম্বার নিয়ে আসবেন যাতে ঐ গ্রুপের কারো রক্ত লাগলে তাঁকে বলতে পারেন। আর এই সাইটের ঠিকানাটা লিখে দিয়ে আসবেন, পারলে রক্তদানে রাজি করিয়ে রেজিস্ট্রেশন করিয়েই আসবেন। শুধুই রক্তদান নয়, ডোনার সংখ্যা বৃদ্ধি করাও আপনার মানবিক দায়িত্ব।
🔍 আমরা প্রতিটি জেলায় রক্তবন্ধুর ভলান্টিয়ার খুঁজছি। আপনার এলাকায় যতোবেশি রক্তবন্ধু রেজিস্ট্রেশন হবে, আপনার এলাকার মানুষেরই রক্তপাওয়া সহজ হবে। রক্তবন্ধু সম্পর্কে জানাতে, প্রচারে সহযোগিতা করতে আমাদের ফেসবুক গ্রুপে বেশি বেশি মেম্বার ইনভাইট করুন।
বিঃদ্রঃ নারী ডোনারগণ ফোন নম্বর গোপন রাখতে "নারী" সিলেক্ট করুন। রক্তের জন্য কেউ আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চিত হয়ে তবেই আমরা আপনার সাথে কথা বলে, অনুমতি সাপেক্ষে তাঁকে ফোন নম্বর দিবো।
আমাদের ফেসবুক গ্রুপঃ
"রক্তবন্ধু"
প্লাটিলেট ডোনেশন নিয়ে রক্তবন্ধুঃ প্লাটিলেট বিস্তারিত
থ্যালাসেমিয়া নিয়ে.... থ্যালাসেমিয়া বিস্তারিত
আমাদের ব্লগ সাইটঃ এখানে রক্তদানের গল্প, অভিজ্ঞতা, তথ্যমূলক লেখা, ক্যাম্পেইন নিউজ, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সংবাদ ইত্যাদি প্রকাশ করা হয়। চাইলে আপনিও লেখা দিতে পারেন। রক্তবন্ধু ব্লগ
রক্তবন্ধুতে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান? বিস্তারিত দেখুন
"জরুরি রক্তের প্রয়োজনে রক্তবন্ধু তাৎক্ষণিকভাবে রক্তদাতার সন্ধান দিতে পারে। এর "স্মার্ট সার্চ" ফিচারের মাধ্যমে রক্তের গ্রুপ এবং অবস্থান অনুযায়ী খুব সহজেই রক্তদাতা খুঁজে পাওয়া যায়, যা জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ"
"রক্তবন্ধু সংগঠনটা আশা করি খুবই ভালো । আজ প্রথমবার রক্তদাতা হিসেবে নিযুক্ত হলাম দেখা যাক কি রকম।"
"আসসালামু আলাইকুম। আমি এ পর্যন্ত ৭৮ বার ডোনেট করেছি কিন্তু এখানে মাত্র দুইবার দেখাচ্ছে। এমন হওয়ার কারণ কি?"
"আসসালামু আলাইকুম, আমি মোঃ মেহেদী হাসান বলছি ঢাকা কেরানীগঞ্জ থেকে। আমাদের একটি ব্লাড গ্রুপ আছে যার নাম ' Blood Donation by HWD-Dhaka' https://www.facebook.com/groups/blooddonationhwd //এই সংগঠনটি বিগত তিন বছর ধরে পরিচালিত হয়ে আসছে ঢাকাকে কেন্দ্রিক ব্লাড ম্যানেজমেন্ট সংস্থা হিসেবে। আমি একজন ভলেন্টিয়ার হিসেবে 'রক্তবন্ধু' সংগঠনকে খুবই পছন্দ করি, আপনাদের কাজকে যথেষ্ট সম্মান করি। আমি চাচ্ছি আপনাদের 'রক্তবন্ধু' সংগঠনের সহযোগী একটি সংগঠন হিসেবে আমাদের এই ছোট সংগঠনটিকে মূল্যায়ন করুন। একই সাথে বড় একটি পরিবার হয়ে বিনা দ্বিধায় কাজ করে জেতে চাই মানব কল্যাণের লক্ষে। আশা করি, আমার মন্তব্যটি মূল্যায়ন করবেন এবং আমাদের এই সংগঠনটিকে চিহ্নিত করবেন আপনাদের সহযোগী সংগঠন তালিকায় ধন্যবাদ।"
"আজকে রক্ত দিয়ে আসলাম"
"Alhamdulillah, রক্তদান নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই ইতিবাচক। আমাদের সমাজে অনেকেই ভাবে যে রক্ত দিলে মাথা ঘোরায়, শরীর দুর্বল হয়ে যায়, নাকি জিমি ধরে—আসল কথা হলো এগুলো বেশিরভাগই ভুল ধারণা। সঠিকভাবে রক্ত দিলে সাধারণত কোনো সমস্যাই হয় না। বরং শরীর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। নতুন যারা রক্ত দিতে চান, তারা যেন ভয় না পান। রক্তদান একটি সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক প্রক্রিয়া। প্রশিক্ষিত মেডিকেল টিম সবকিছু করে বিধায় ভয় বা উৎকণ্ঠার কোনো জায়গা নেই। এরপর একটু পানি খাওয়া, হালকা বিশ্রাম—ব্যস! সব ঠিক। রক্তদান শুধু একটি ভালো কাজই নয়, এটি একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আপনার একটু সাহস, একটু ইচ্ছা—কারও পরিবারে নতুন আশা ফিরিয়ে আনতে পারে। যখন মনে রাখবেন আপনার রক্তে কারও নতুন জীবন মিলতে পারে, তখন ভয় নিজে থেকেই দূর হয়ে যাবে। আসুন, রক্তদানের ভুল ধারণাগুলো ভেঙে দেই। ভয় না পেয়ে সামনে আসি—কারও জীবন বাঁচানোর জন্য। নিরাপদ রক্তদান, সুস্থ দেহ—আর অসংখ্য দোয়ার কারণ হয়ে থাকার আনন্দ।"
"রক্তবন্ধু এমন একটি সম্পর্ক যা রক্তের চেয়ে আত্মার বন্ধন দ্বারা গড়ে ওঠে। এটি এমন এক বন্ধুত্ব, যেখানে একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা, নিঃস্বার্থ সহায়তা প্রদান এবং নির্ভেজাল ভালোবাসা ফুটে ওঠে। রক্তবন্ধু সম্পর্কের মধ্যে কোনো স্বার্থপরতা বা শর্ত থাকে না; এটি একান্তই বিশ্বাস এবং সহমর্মিতার ভিত্তিতে দাঁড়িয়ে থাকে। এই সম্পর্ক জীবনে দুর্লভ এবং মূল্যবান। এটি আমাদের শেখায় কীভাবে অন্যের জন্য নিঃস্বার্থ হতে হয়, এবং নিজের সুখ-দুঃখ ভাগাভাগি করতে হয়। রক্তবন্ধুদের প্রতি যত্নশীল হওয়া, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের সম্পর্কের মূল্য বোঝা আমাদের দায়িত্ব। রক্তবন্ধু সম্পর্ক মানুষকে সঠিক পথে চলতে এবং জীবনের কঠিন মুহূর্তে সাহস যোগাতে সাহায্য করে। এটি এক ধরনের আশ্রয়, যেখানে আমরা নিজের মতো করে থাকতে পারি এবং ভালোবাসার আস্বাদ গ্রহণ করতে পারি। "রক্তের সম্পর্ক ঈশ্বরের উপহার, আর রক্তবন্ধু সম্পর্ক জীবনের অর্জন।""
"রক্তদানে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি নতুন জীবন বাচবে প্রাণ আমরা করবো রক্তদান আলহামদুলিল্লাহ পঞ্চম বারের মতো রক্তদান করলাম ২৭ তারিখ ৮ মাস ২০২৫ পঞ্চমবারের মতো আবারও লাল ভালবাসা উপহার দিলাম এক গর্ভবতী আপুকে অনেক ভালো লাগে যখনই মানবতার সভায় রক্তদান করি ইনশাআল্লাহ আবারও চেষ্টা করব পরবর্তী আপডেট আসলে রক্তদান করার জন্য ধন্যবাদ জানাই রক্তবন্ধু ডটকম কে"
"আসসালামু আলাইকুম. আমি রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা সংগঠনের একজন সদস্য। সব সংগঠনের সাথে কাজ করতে ভালো লাগে। স্বেচ্ছাসেবী কাজ করতে খুব ভালো লাগে। আশা করি রক্তবন্ধু সংগঠনের সাথে কাজ করেও আমি আনন্দ পাব। এবং মানুষের সেবা করতে পারবো। নিঃসন্দেহে এটি একটি ভালো সংগঠন। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করি।"
"রক্তবন্ধু একটি চমৎকার প্ল্যাটফর্ম, যা স্বেচ্ছায় রক্তদাতা ও রক্ত গ্রহণকারীদের মধ্যে যোগাযোগ সহজ করে। এই ওয়েবসাইটটি রক্তদান সম্পর্কিত তথ্য সঠিকভাবে রাখে এবং এটি ব্যবহারকারীদের জন্য একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম যেখানে রক্তদাতারা তাদের রক্তদানের তারিখ আপডেট করতে পারেন এবং সহজেই রক্তদাতা খুঁজে পেতে পারেন। এছাড়া, এটি রক্তদানের পরবর্তীতে ঝামেলা কমানোর মাধ্যমে সবার জন্য একটি নিরাপদ এবং কার্যকরী উপায় প্রদান করে। এমন একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা খুবই উৎসাহজনক। RoktoBondhu is an excellent platform that makes it easier for voluntary blood donors and recipients to connect. The website efficiently maintains blood donation records and provides a convenient space for users to update their donation dates and easily find blood donors. Additionally, it minimizes the hassle post-donation, offering a secure and effective solution for everyone. Being part of such a platform is truly encouraging."
"potita manuser blood dewya poyejon , manuser jonno manus . manus manuser jonno."
"আসসালামু আলাইকুম। যারা কোনো না কোনো রক্ত দাতা সংস্থা থেকে এসেছে তাদের আলাদা স্মাট কার্ড ।যারা সরাসরি রক্তবন্ধুতে যুক্ত হয়েছে তাদের স্মাট কাডের ব্যাবস্থা করা। যাতে রক্ত দাতা দের একটা আইডিন্টি থাকে। সকল কে রক্ত দানে উৎসাহিত করতে বিভিন্ন ক্যাম্পেন করা, কেননা এখন বর্তমানে রক্ত দাতার থেকে রক্ত গ্রহীতার সংখ্যা বাড়ছে। রক্ত ডোনার তৈরি করতে হবে।"
"Good"
"রক্তদান মানে জীবন দান। রক্তদানের মতো মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। রক্তবন্ধুতে রয়েছে সব রিয়েল হিরোগুলো। নিজেকে ভালোবাসার সাথে অন্য কেউ ভালবাসেন।"
"ব্লাড নেওয়ার পর আমাকে কোন জিনিসের জন্য প্রেসার দিতে পারবেন না,, ধন্যবাদ আমার জন্য শুধু দোয়া করবেন,"
"আমার রক্তের গ্রুপ ভূলবশত বি-নেগেটিভ হয়ে গেছে, অনুগ্রহ করে বি+(পজেটিভ) করে দেওয়ার জন্য এডমিনের কাছে অনুরোধ জানাচ্ছি।"
"সর্বশেষ রক্ত দানের যুক্ত করার অপশন টা পাচ্ছি না।এই বিষয় টা দেখবেন কিভাবে সমাধান করা যায়।"
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একজন নিয়মিত রক্তদাতা, ২৭/০৫/২০২৪ তারিখে আমার এক ব্যাগ এ পজেটিভ ব্লাডের দরকার পরে, কিশোরগঞ্জ থেকে ঢাকায় এই মূহুর্তে যাওয়া সম্ভব ছিলোনা, অতঃপর এক ভাইয়ের মাধ্যমে রক্তবন্ধুর কথা জানতে পারি, এর পর এখন থেকে নাম্বার নিয়ে এক ভাইকে কল দিলে সেই ভাই রক্ত দিতে রাজি হয়, এর পরে আমিও রক্তবন্ধুতে ব্লাড ও প্লাটিলেট দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করি, ইন শা আল্লাহ সব সময় রক্তবন্ধুর সাথে থাকবো। রক্তবন্ধু নিয়ে বেশি কিছু লিখতে পারিনাই, কারণ আমি লিখতে জানিনা, ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন"
""❝"রক্ত দিবো, জীবন বাচাবো"❞ ❝"নতুন প্রজন্মে হাসি ফোটাবো""❞ "রক্তদাতারা এগিয়ে আসি এটার পুরস্কার ইনশাআল্লাহ এক সময় পাবো, একের রক্ত অন্যের জীবন, রক্ত'ই হক আত্মার বাধন। রক্ত দিলে হয়না ক্ষতি, আপনাদের যাদের যাদের রক্তদানের সময় হয়েছে তারা প্রস্তুতি নিয়ে আবার রক্তদান করি । কোনো ধরনের সমস্যা না থাকলে রক্তটা দিয়ে ফেলি । কারণ আপনার রক্তটাতেই বেঁচে যাবে একটা প্রাণ, হাসি ফুটবে একটা পরিবারের, হাসি ফুটবে একটা জাতির। তাই সবাই একটু সোচ্চার হই। মনে রাখবেন আপনি আজকে মানুষের পাশে দাঁড়ালে কালকে আপনার বিপদের সময় আল্লাহ তায়ালা উত্তমরূপে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মানব সেবা মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, পাপমুক্ত হওয়া যায়। তেমনি মানব সেবার মাধ্যমে তাঁর সন্তুষ্টি পাওয়া যায়। এ জন্যই মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে পবিত্র কোরআনে বলেন, ‘পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোটাই সৎকর্ম নয়; বরং প্রকৃত সৎকর্মশীল ওই ব্যক্তি, যে বিশ্বাস স্থাপন করে আল্লাহ, পরকাল, ফেরেশতামণ্ডলী, আল্লাহর কিতাব ও নবীদের ওপর এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, প্রার্থী ও দাসমুক্তির জন্য। ’ (সুরা : বাকারা, আয়াত : ১৭৭) মানুষের জীবন বাঁচাতে কোনো রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদানও একটি মহান ইবাদত। কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই ইবাদত করতে পারে, তাহলে সে মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন তামাম মানুষকে বাঁচালো। (সুরা মায়েদা, আয়াত : ৩২) সম্প্রতি দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রক্ত ও প্লাটিলেটের চাহিদা বেড়েছে ইসলামী জীবন প্রকাশ: ১২ জুলাই, ২০২৩ ০০:০০ ইসলামে রক্তদানের পুরস্কার মুফতি মুহাম্মদ মর্তুজা ইসলামে রক্তদানের পুরস্কার মানব সেবা মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, পাপমুক্ত হওয়া যায়। তেমনি মানব সেবার মাধ্যমে তাঁর সন্তুষ্টি পাওয়া যায়। এ জন্যই মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে পবিত্র কোরআনে বলেন, ‘পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোটাই সৎকর্ম নয়; বরং প্রকৃত সৎকর্মশীল ওই ব্যক্তি, যে বিশ্বাস স্থাপন করে আল্লাহ, পরকাল, ফেরেশতামণ্ডলী, আল্লাহর কিতাব ও নবীদের ওপর এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, প্রার্থী ও দাসমুক্তির জন্য। ’ (সুরা : বাকারা, আয়াত : ১৭৭) মানুষের জীবন বাঁচাতে কোনো রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদানও একটি মহান ইবাদত। কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই ইবাদত করতে পারে, তাহলে সে মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন তামাম মানুষকে বাঁচালো। (সুরা মায়েদা, আয়াত : ৩২) সম্প্রতি দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রক্ত ও প্লাটিলেটের চাহিদা বেড়েছে। মুমিনের উচিত, অপর মুমিনকে বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহযোগিতা করা। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, কুকুরকে পানি পান করিয়ে এক ব্যভিচারী নারী ক্ষমাপ্রাপ্ত হয়েছে। (বুখারি, হাদিস : ৩৩২১) আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, তার জীবন বাঁচানো কতটা ফজিলতের হবে, তা বলার অপেক্ষা রাখে না। মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়ালে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহর সাহায্য পাওয়া যায়। মানুষের দোয়া পাওয়া যায়। আল্লাহর কাছে এর উত্তম বিনিময় পাওয়া যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদের উত্তম প্রতিদান দেব। (সুরা নাহাল, আয়াত : ৯৭) হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যে লোক কোনো ঈমানদারের দুনিয়া থেকে কোনো মুসিবত দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচার দিবসে তার থেকে মুসিবত সরিয়ে দেবেন। যে লোক কোনো দুস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে লোক কোনো মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। (মুসলিম, হাদিস : ৬৭৪৬) তবে রক্তদানের ক্ষেত্রে এদিকে খেয়াল রাখতে হবে যে এ সময় রক্ত দিলে রক্তদাতার কোনো সমস্যা হবে কি না, যদি রক্তদাতা রক্ত দেওয়ার জন্য ফিট থাকে এবং রক্তদানের বিনিময় গ্রহণ না করে তাহলে জীবন বাঁচানোর উদ্দেশ্যে রক্ত দিতে ইসলামে নিষেধাজ্ঞা নেই। তবে এর বিপরীত হলে রক্তদান করা জায়েজ হবে না। অর্থাৎ রক্তদাতার বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা থাকলে অথবা রক্তদানের বিনিময় গ্রহণ করলে। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৪৩৬) অতএব মুমিনের উচিত, একান্ত আল্লাহ তায়ালাকে খুশি করার উদ্দেশ্যে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করা। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে বহু মানুষ রক্তের জন্য ছোটাছুটি করছে! মুমিনের উচিত, তাদের সহযোগিতায় এগিয়ে আসা। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন। আমিন"
"রক্তবন্ধু ওয়েবসাইট এবং এর কার্যক্রম নিঃসন্দেহে সমাজে এক অনন্য উদ্যোগ হিসেবে কাজ করছে। রক্তের প্রয়োজনীয়তা প্রতিদিনই বাড়ছে, কিন্তু সঠিক সময়ে দাতা পাওয়া সবসময় সহজ হয় না। এই প্ল্যাটফর্ম সেই সমস্যার সমাধান করে দিচ্ছে প্রযুক্তির মাধ্যমে। যেকোনো মানুষ সহজেই রক্তদাতা খুঁজে পেতে পারেন এবং দাতারা তাদের সুবিধামতো সময়ে রক্ত দিতে পারেন। এতে একদিকে যেমন জীবন রক্ষা সম্ভব হচ্ছে, তেমনি অন্যদিকে মানুষ পরস্পরের সঙ্গে মানবিক বন্ধনে যুক্ত হচ্ছে। রক্তবন্ধু কার্যক্রম সমাজে স্বেচ্ছাসেবার মনোভাব বৃদ্ধি করবে এবং তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে। এছাড়া, এটি সমাজে সচেতনতা সৃষ্টি করবে যে রক্তদান শুধু একটি দায়িত্ব নয়, বরং একটি মানবিক কর্তব্য। ফলে সমাজে একতা, সহমর্মিতা এবং মানবিকতার প্রসার ঘটবে। দীর্ঘমেয়াদে রক্তবন্ধুর কার্যক্রম একটি সুস্থ ও সহমর্মিতামূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
"নাম্বার কেমন করে চেঞ্জ করবো"
"আমার রক্তের গ্রুপ O-ve রেজিস্ট্রেশন করার সময় ছেলে ভুল করে A+ লিখেছে। এখন সংশোধন করতে পারছিনা। অন্যদিকে পাসওয়ার্ড ছেলে মনে করতে পারছেনা। সহযোগিতা কামনা করছি [email protected]"
"আমার রক্তের গ্রুপ বি পজেটিভ, কিন্তু ভুল বশত এ পজেটিভ হয়ে গেছি, আমি চেঞ্জ করার জনয় বার বার চেষ্টা করতেছি, এ বিষয়ে আপনাদের সহযোগীতা কামনা করছি......"
"আমার রক্তের গ্রুপ বি + edit করতেপারছি না। হেল্প করবেন।"
"রক্তবন্ধু সংগঠন একটি মৌলিক সমাজ সেবা সংগঠন, যা রক্ত দানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। এই সংগঠন সমাজের স্বাস্থ্য ও সান্নিধ্য সুরক্ষিত রাখার জন্য একটি মৌলিক ভূমিকা পালন করে, সমাজে রক্তদানের মাধ্যমে জীবনকে উন্নত করে। রক্তবন্ধু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে রক্ত দাতাদের সমর্থন ও সচেতনতা বাড়ানোর জন্য, আপাতকালীন রক্ত সরবরাহে সাহায্য করে, রক্তদাতাদের সমাচার ও সুচনা প্রদান করে। আমার মতামত হল, রক্তবন্ধু সংগঠন দ্বারা কাজ করা একটি উদাহরণীয় সামাজিক কর্ম, এবং আমরা সবাই এই সংগঠনে সহানুভূতি এবং সহযোগিতা দেওয়া উচিত মনে করি। রক্ত দিয়ে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি, এবং এই সংগঠন সেই সমস্যাগুলির সমাধানে সাহায্য করে।"
"apps টি বন্ধুদের শেয়ার করতে পারি সেই রকম একটি অপশান চালু করলে ভালো হবে।"
"মানবতার জন্য নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবো নিজের জন্য সয়"
"রক্তবন্ধু খুবই ভালো একটা আধুনিক প্ল্যাটফর্ম মনে হয় আমার কাছে,এখানে খুব সহজেই ডোনার পাওয়া যায়।"
"নিঃসন্দেহে রক্তদান হলো দুনিয়া ও আখেরাতের জন্য একটি কল্যাণকর কাজ। ( আমার রক্তে যদি বাঁচে একটি প্রান, তবে কেন করবো না আমি রক্ত দান। )"
"যদি করি নিয়মিত রক্তদান। রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রান। আসুন আমরা নিয়মিত রক্তদান করি ও অনেকে রক্ত দানে উৎসাহিত করি। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন।"
"এটি মানবতার এক অসাধারণ উদ্যোগ। মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো রক্ত, আর রক্তবন্ধু সেই মহৎ কাজটিকেই সহজ ও সবার কাছে পৌঁছে দিচ্ছে। এখানে কেউ নিজের স্বার্থে নয়, অন্যের জীবন বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে আসে, যা প্রকৃত মানবতার নিদর্শন। রক্তদান শুধু একটি দান নয়, এটি একধরনের দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ। আজ আমি যদি কারও প্রয়োজনে রক্ত দিই, কাল হয়তো আমার বা আমার প্রিয়জনের জীবনও কেউ বাঁচাবে। এই পারস্পরিক সহযোগিতাই আমাদের সমাজকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলে। তাই আমি মনে করি, রক্তবন্ধুর মতো সংগঠন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা যদি সবাই রক্তদানে এগিয়ে আসি, তবে অসংখ্য প্রাণ বাঁচবে এবং মানবতার জয় হবে। রক্তবন্ধু মানে শুধু রক্তদান নয়, বরং এটি হলো জীবনের বন্ধুত্ব, ভালোবাসা আর আশার প্রতীক।"
"রক্তবন্ধু খুবই উপকারী একটা প্লাটফর্ম। এর মাধ্যমে যেমন নিজের প্রয়োজনে সাহায্য পাই, তেমনি অন্যের প্রয়োজনে এগিয়ে গিয়ে সাহায্য করতে পারি আলহামদুলিল্লাহ।"
"নিয়মিত রক্তদান করুন,,একের রক্তের অন্যের জীবন বাচুক, রক্তদান সকলের অব্যাহত থাকুক।"
"খুব সুন্দর সাজানো গোছানো এবং ডিজিটাল প্লাটফর্ম। খুব সহজেই সাইট থেকে ডোনার পাওয়া যায়। এছাড়াও গ্রপ থেকে অসংখ্য মানুষ নিয়মিত সেবা পাচ্ছে। রক্ত বন্ধুর শুভাকাঙ্ক্ষী হতে পেরে গর্বিত।"
"আমি ব্লাড গ্রপের আইডি কাড চাই আমি ব্লাড গ্রুপে কাজ করি"
"রক্তবন্ধু সম্পর্কে বেশি কিছু বলবো না। শুধু বলবো এভাবেই যেন মানুষের পাশে থেকে তাদের উপকার করবে। সেই সাথে আমাদের ও মানুষের পাশে থাকার এতো সুন্দর একটা ডিজিটাল প্লাটফর্ম তৈরী করে দেয়ার জন্য।"
"রক্তবন্ধু সত্যিই একটি অসাধারণ সাইট।কয়েক বছর আগে যখন প্রথম রেজিষ্ট্রেশন করি প্রোফাইল আপডেট করতে পারতাম না, সময় হওয়ার আগেই প্রচুর কল আসতো,খুব বিরক্ত লাগতো। কিন্তু যখন আপডেট করতে শিখেছি তারপর থেকে আমি নিয়মিত রক্ত দান করি এই অ্যাপসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে।"
"I want to change my phone number to 01794839947 how can I do so? I don't use the previous number."
"মাঠ পর্যায়ের কাজ করার সুযোগ হয় নাই তবে ইচ্ছা আছে। আশা করছি আগামী যে কোন ইভেন্টে ইরফান পাঠান ভাই সুযোগ করে দিবেন। রক্তবন্ধু ওয়েবসাইটটির মাধ্যমে অনেক মুমূর্ষু রোগী উপকৃত হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।"
"কত বার রক্ত দিল সেটা দেখা গেলে ভাল হত।"
"আমার রক্তের গ্রুপ B+"
"mobile Number change korbo kivabe"
"amr number change kore den amr new number 01830033332"
"রক্ত দানের তারিখ আপডেট করার সময় যদি ছবি সংযুক্ত করা যায় কিনা ভেবে দেখবেন"
"Good Job :)"
"আমার এই আইডি টি ডিএক্টিভেট করতে ইচ্ছুক। আমার নুরনবী শাহ্ নামে অন্য একটি আইডি এক্টিভ আছে।"
"খুব ভালো একটি সংস্থা"
"আপনারা যারা নিয়মিত রক্তদান করছেন, তারা দয়া করে আপনাদের শেষ রক্তদান এর তারিখ এবং বর্তমানে আপনি কোন জায়গায় সেটার লোকেশন আপডেট করে দিয়েন। এর ফলে জরুরী মুহূর্তে অনেকের মূল্যবান সময় বেঁচে যাবে।"
"সর্বশেষ রক্তদান করেছি জুলাইতে কিন্তু আপডেট করতে পারছিনা।।"
"যে দায় কখনো শোধ হবার নয়, সেটা রক্তবন্ধু থেকে পাওয়া অনুপ্রেরণা। একটা জনকল্যাণমুখী, মানবিক এই প্লাটফর্ম এর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করছি।"
"রক্ত বন্ধু পরিবারের সকলকে জানাই লাল ভালোবাসা..!! আপনি আমি আমরা যে বা যারা রক্ত বন্ধু পরিবারের সাথে সম্পৃক্ত আছি, সকলেরই খেয়াল রাখা উচিৎ আমরা কাকে রক্ত দিচ্ছি, সটিক জায়গায় সটিক মানুষের উপকার করছি..?? নাকি কোন দালালের মাধ্যমে প্রতারিত হচ্ছি..!! পরিশেষে একজন মানুষকে কৃতজ্ঞতা না জানালেই নয়, তিনি হচ্ছেন আমার খুব পছন্দের একজন মানুষ Tasnimul Bari Nabin ভাইকে, উনার সাথে আমার পরিচয় হয়েছিলো ২০১৬ সালের শেষের দিকে, ফেইসবুকে..!! আমি উনার সর্বাঙ্গীন সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি..!!"
"আমার দেখা সবচেয়ে সাজানো গোছানো সুন্দর একটা প্লাটফর্ম/পরিবার ❝রক্তবন্ধু ❞যেখানে নেই কোন ভেদাভেদ সব শ্রেণী পেশার মানুষ এই সংগঠন সাথে আছে। সব থেকে সুন্দর লাগে সাংগঠনিকভাবে কোন পদ পদবি নেই সবাই একই সুতোই বাঁধা রক্তবন্ধু রক্তের সম্পর্ক গড়ে তুলে। রক্তবন্ধু'র সাথে আছি থাকব সম সময় ইনশাআল্লাহ। এমন একটা সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য রক্তবন্ধুর সাথে সংযুক্ত সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই♥️"
"আমি ব্যক্তিগতভাবে “রক্তবন্ধু” উদ্যোগকে অত্যন্ত মানবিক ও সময়োপযোগী একটি প্ল্যাটফর্ম বলে মনে করি। আমাদের দেশে জরুরি মুহূর্তে রক্তের অভাবে অনেক পরিবার অসহায় হয়ে পড়ে। সেই জায়গায় রক্তবন্ধু একটি আশার আলো হিসেবে কাজ করছে। আমি বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মটি শুধু রক্ত সংগ্রহের মাধ্যম নয়, বরং এটি মানুষকে মানবতার বন্ধনে যুক্ত করছে। স্বেচ্ছায় রক্তদানকে সহজ ও সংগঠিত করার মাধ্যমে রক্তবন্ধু সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। ভবিষ্যতে যদি আরও প্রযুক্তিগত উন্নয়ন, দ্রুত রেসপন্স সিস্টেম এবং যাচাইকৃত ডোনার নেটওয়ার্ক তৈরি করা যায়, তাহলে রক্তবন্ধু জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে। “রক্তবন্ধু – জীবন বাঁচাতে একসাথে”"
"আল্লাহর দেওয়া জান আলহর দেওয়া মাল আপনার আমার কাছে আমানাত তাই যখনি সময় হবে রক্ত দান করুন | আমার মনে হয় রক্ত দান কারা মানে নিজের শরিরের যেমন উপকর হয় তেমনি করে শরীরে জন্য আল্লাহর কাছে যাকাত আদায় করা |"
"আমার কাছে ব্যক্তিগতভাবে রক্তবন্ধু ওয়েবসাইটের উদ্যোগ খুবই ভাল লেগেছে। আমি আমার আশেপাশের সবাইকে রক্তবন্ধু সম্পর্কে অবহিত করার চেষ্টা করি। তবে রক্তবন্ধুর সদস্যগণকে আরও বেশি এক্টিভ হতে হবে। আমার উপজেলা গংগাচড়া থেকে মাত্র ২ জন এর তালিকা এই সাইটে আছে। এদের মধ্যে একজন আমি এবং আরেক ভাই এর নাম দেখলাম। মূলত: রক্তদান একটি চরম ব্যবসায় পরিণত হয়েছে। আমার মনে হয় উপজেলাধীন একজন করে প্রতিনিধির ব্যবস্থা করলে সারা বাংলাদেশে রক্তের প্রয়োজনে রক্তবন্ধু একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান সোর্স হবে বলে আমি বিশ্বাস করি। রক্তবন্ধুর মাধ্যমে রোগী ডোনার খুঁজে পেলে রক্ত নিয়ে কেউ আর ব্যবসা করতে পারবে না। বিষয়টি সুস্থভাবে বিবেচনার অনুরোধ করছি।"
"একটা সময় জানতাম রক্ত দিলে নাকি শরীরের রক্ত কমে যায়। বাড়ি থেকে এ বিষয়ে নিষেধ ছিলো। সুচ দেখলে ভয় এখনও পাই। আমার সব ভয় দূর হয়েছে রক্তবন্ধুর কল্যাণে। রক্তবন্ধু তে যখন দেখলাম এত মানুষ রক্ত দিচ্ছে তাহলে আমি কেন দিতে পারবো না। রক্তবন্ধু তে রেজিষ্ট্রেশন করলাম, রক্ত দেওয়ার ব্যাপারে ইচ্ছে পোষণ করলাম। রক্তবন্ধুর শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা তাসনিমুল বারী নবীন ভাই রেডি ডোনার পোস্ট করলো আর ৩০ মিনিটেই রোগী পেয়ে গেলাম। শুরু হলো রক্তদান। রক্তদানের সংগঠন তো অনেক আছে এর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার, ভালোবাসার সংগঠন রক্তবন্ধু। রক্তবন্ধু কে ভালোবাসার কয়েকটি কারণঃ ১। রক্তবন্ধু এর ওয়েবসাইট এমন একটা সাইট যেটা থেকল যে কেউ চাইলেই তার নিজের লোকেশন অনুযায়ী ডোনার খুঁজে নিতে পারে। এত গুলো ডোনার এর মধ্যে দু'চার জন কে কল করলেই ম্যানেজ হয়ে যায়। ২। রক্তদানের পরে তারিখ আপডেট করলেই আর চার মাস তারিখ মনে রাখার মত ঝামেলা তো নাই, সাথে সাথে এ চার মাস কেউ রক্তের রিকোয়েস্ট দিয়ে বিরক্ত করে না। ৩। নারী ডোনারদের জন্য এটা অনেক নিরাপদ একটা মাধ্যম, চাইলেই নারী ডোনার তার ফোন নম্বর লুকিয়ে রাখতে পারে। ভালোবাসি রক্তবন্ধু কে, ভালোবাসি রক্তদানের সকল সংগঠন কে, ভালোবাসি সকল রক্তদাতাকে, ভালোবাসি সকল স্বেচ্ছাসেবক কে। মানবতার জয় হোক। আমরা রক্তবন্ধু, রক্তের সম্পর্ক গড়ি।"
"Hi"
"মানুষের জীবন বাঁচাতে এক ফোঁটা রক্তের যে কতো মূল্য, তা শুধু বিপদে পড়লেই বোঝা যায়। আর সেই বিপদের মুহূর্তে সবচেয়ে বড় বন্ধু হয়ে পাশে দাঁড়ায় 'রক্তবন্ধু'। এতো সুন্দর, নির্ভুল এবং আধুনিক একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এর পেছনের কারিগরদের জানাই স্যালুট! এমন একটি মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আমি সত্যিই অনেক গর্বিত।"