মোট রক্তবন্ধু
থ্যালাসেমিয়া রোগী
কার্ড ডাউনলোড
রক্তবন্ধু কোন একক সংগঠন নয়, বরং রক্তদাতাদের একটি প্লাটফর্ম। সকল ব্যক্তির, সংগঠনের সুবিধার জন্যই। যাঁরা রক্তদেন তাঁদেরকে এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে এসে রক্ত দেওয়া-পাওয়ার কাজটা সহজ করাই এর উদ্দেশ্য। আপনিও রক্তদাতা হলে রক্তবন্ধু website এ রেজিস্ট্রেশন করুন।
"আমার দেখা সবচেয়ে সাজানো গোছানো সুন্দর একটা প্লাটফর্ম/পরিবার ❝রক্তবন্ধু ❞যেখানে নেই কোন ভেদাভেদ সব শ্রেণী পেশার মানুষ এই সংগঠন সাথে আছে। সব থেকে সুন্দর লাগে সাংগঠনিকভাবে কোন পদ পদবি নেই সবাই একই সুতোই বাঁধা রক্তবন্ধু রক্তের সম্পর্ক গড়ে তুলে। রক্তবন্ধু'র সাথে আছি থাকব সম সময় ইনশাআল্লাহ। এমন একটা সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য রক্তবন্ধুর সাথে সংযুক্ত সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই♥️"
"সর্বশেষ রক্ত দানের যুক্ত করার অপশন টা পাচ্ছি না।এই বিষয় টা দেখবেন কিভাবে সমাধান করা যায়।"
"রক্ত দানের তারিখ আপডেট করার সময় যদি ছবি সংযুক্ত করা যায় কিনা ভেবে দেখবেন"
"আপনারা যারা নিয়মিত রক্তদান করছেন, তারা দয়া করে আপনাদের শেষ রক্তদান এর তারিখ এবং বর্তমানে আপনি কোন জায়গায় সেটার লোকেশন আপডেট করে দিয়েন। এর ফলে জরুরী মুহূর্তে অনেকের মূল্যবান সময় বেঁচে যাবে।"
"আমার কাছে ব্যক্তিগতভাবে রক্তবন্ধু ওয়েবসাইটের উদ্যোগ খুবই ভাল লেগেছে। আমি আমার আশেপাশের সবাইকে রক্তবন্ধু সম্পর্কে অবহিত করার চেষ্টা করি। তবে রক্তবন্ধুর সদস্যগণকে আরও বেশি এক্টিভ হতে হবে। আমার উপজেলা গংগাচড়া থেকে মাত্র ২ জন এর তালিকা এই সাইটে আছে। এদের মধ্যে একজন আমি এবং আরেক ভাই এর নাম দেখলাম। মূলত: রক্তদান একটি চরম ব্যবসায় পরিণত হয়েছে। আমার মনে হয় উপজেলাধীন একজন করে প্রতিনিধির ব্যবস্থা করলে সারা বাংলাদেশে রক্তের প্রয়োজনে রক্তবন্ধু একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান সোর্স হবে বলে আমি বিশ্বাস করি। রক্তবন্ধুর মাধ্যমে রোগী ডোনার খুঁজে পেলে রক্ত নিয়ে কেউ আর ব্যবসা করতে পারবে না। বিষয়টি সুস্থভাবে বিবেচনার অনুরোধ করছি।"
"আমার রক্তের গ্রুপ B+"
"আমার রক্তের গ্রুপ O-ve রেজিস্ট্রেশন করার সময় ছেলে ভুল করে A+ লিখেছে। এখন সংশোধন করতে পারছিনা। অন্যদিকে পাসওয়ার্ড ছেলে মনে করতে পারছেনা। সহযোগিতা কামনা করছি [email protected]"
"রক্তবন্ধু সংগঠন একটি মৌলিক সমাজ সেবা সংগঠন, যা রক্ত দানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। এই সংগঠন সমাজের স্বাস্থ্য ও সান্নিধ্য সুরক্ষিত রাখার জন্য একটি মৌলিক ভূমিকা পালন করে, সমাজে রক্তদানের মাধ্যমে জীবনকে উন্নত করে। রক্তবন্ধু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে রক্ত দাতাদের সমর্থন ও সচেতনতা বাড়ানোর জন্য, আপাতকালীন রক্ত সরবরাহে সাহায্য করে, রক্তদাতাদের সমাচার ও সুচনা প্রদান করে। আমার মতামত হল, রক্তবন্ধু সংগঠন দ্বারা কাজ করা একটি উদাহরণীয় সামাজিক কর্ম, এবং আমরা সবাই এই সংগঠনে সহানুভূতি এবং সহযোগিতা দেওয়া উচিত মনে করি। রক্ত দিয়ে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি, এবং এই সংগঠন সেই সমস্যাগুলির সমাধানে সাহায্য করে।"
"রক্তদানে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি নতুন জীবন বাচবে প্রাণ আমরা করবো রক্তদান আলহামদুলিল্লাহ পঞ্চম বারের মতো রক্তদান করলাম ২৭ তারিখ ৮ মাস ২০২৫ পঞ্চমবারের মতো আবারও লাল ভালবাসা উপহার দিলাম এক গর্ভবতী আপুকে অনেক ভালো লাগে যখনই মানবতার সভায় রক্তদান করি ইনশাআল্লাহ আবারও চেষ্টা করব পরবর্তী আপডেট আসলে রক্তদান করার জন্য ধন্যবাদ জানাই রক্তবন্ধু ডটকম কে"
"Good Job :)"
"রক্তদান মানে জীবন দান। রক্তদানের মতো মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। রক্তবন্ধুতে রয়েছে সব রিয়েল হিরোগুলো। নিজেকে ভালোবাসার সাথে অন্য কেউ ভালবাসেন।"
"আসসালামু আলাইকুম। যারা কোনো না কোনো রক্ত দাতা সংস্থা থেকে এসেছে তাদের আলাদা স্মাট কার্ড ।যারা সরাসরি রক্তবন্ধুতে যুক্ত হয়েছে তাদের স্মাট কাডের ব্যাবস্থা করা। যাতে রক্ত দাতা দের একটা আইডিন্টি থাকে। সকল কে রক্ত দানে উৎসাহিত করতে বিভিন্ন ক্যাম্পেন করা, কেননা এখন বর্তমানে রক্ত দাতার থেকে রক্ত গ্রহীতার সংখ্যা বাড়ছে। রক্ত ডোনার তৈরি করতে হবে।"
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন থাকা রক্তদাতাকে উৎসাহের জন্য প্রোফাইলে রিভিউ/ অসংগতি পেলে রিপোর্ট দিয়ে সহায়তা করুন।
সতর্কবার্তা: রক্তদান একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও বিনামূল্যের সেবা। কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রক্তদানের নামে যাতায়াত ভাড়া বা অগ্রীম টাকা দাবি করে প্রতারণার চেষ্টা করতে পারে। কেউ টাকার দাবি করলে কোনোভাবেই লেনদেন করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত ওই প্রোফাইলটি "রিপোর্ট" করুন অথবা আমাদের এডমিনকে জানান। আপনার একটি সচেতন পদক্ষেপই পারে এই মহৎ কাজকে সুরক্ষিত রাখতে।
দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এবং রিকোয়েস্ট ম্যানেজ করতে আমাদের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করুন।
এখনই ডাউনলোড করে ফেলুন আপনার কার্ডটি। এটি আপনার রক্তদানের পরিচায়ক হিসেবে কাজ করবে।